,

হাসিনা, রেহানা, পুতুলের ফেসবুক পেজ নেই

news-image

অনলাইন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং দৌহিত্রী সায়মা ওয়াজেদ পুতুলের কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

তাদের নামে যেসব পেজ চালু আছে সেগুলোকে ‘আনঅফিসিয়াল’ ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছে দলটি। যারা তাদের নামে বিভিন্ন পেজ পরিচালনা করছেন, তারা যদি এসব পেজকে আনঅফিসিয়াল ঘোষণা না দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ‘ফেক ফেসবুক অ্যাকাউন্ট/পেজ’ পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম বিভ্রান্তিমূলক, মিথ্যা, বানোয়াট তথ্য-সংবাদ প্রচার করা হচ্ছে। বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ আছে। পেজটি: https://www.facebook.com/sajeeb.a.wazed/, শেখ রেহানার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি: https://www.facebook.com/radwan.siddiq অফিসিয়ালি চালু আছে, যা তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের উপস্থিতি রয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে দলটির অফিসিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হলো— ফেসবুক:https://www.facebook.com/awamileague.1949/, টুইটার: https://twitter.com/albd1971,ইউটিউব:https:/www.youtube.com/user/myalbd.

কিন্তু বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এমনকি তাদের পরিবারের কারও এখনও অফিসিয়াল কোনো ফেসবুক পেজ চালু হয়নি। এরকম পেজগুলোর পরিচালক ও অ্যাডমিনদেরকে পেজগুলোকে ‘আনঅফিশিয়াল’ ঘোষণা করতে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। অন্যথায়, আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। দৈ.আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর