,

আহমদ শফী বললেন আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর জন্য ওয়াদা নিয়েছেন। আর পাঠালেও চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর কথা বলেছেন।

আজ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন।

এই মাহফিলে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

শাহ আহমদ শফী বলেন, আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। বেশি হলে ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। বিয়ে দিলে স্বামীর টাকা পয়সা হিসেব করতে হবে। চিঠি লিখতে হবে স্বামীর কাছে। আর বেশি যদি পড়ান, পত্রপত্রিকায় দেখছেন আপনারা, মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে আপনার মেয়ে থাকবে না। অন্য কেহ নিয়ে যাবে। পত্রপত্রিকায় এ রকম ঘটনা আছে কিনা? ওয়াদা করেন। বেশি পড়ালে মেয়ে আপনাদের থাকবে না। টানাটানি করে নিয়ে যাবে আরেকজন পুরুষ।

আল্লামা শাহ আহমদ শফী আরও বলেছেন, মহানবীর (সা.) আদর্শের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। যাঁরা মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করবেন তাঁরা দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকবেন। পরকালে তাঁরাই হবেন সফল ব্যক্তি।

মাহফিলে অন্যান্যদের মধে৵ বক্তব্য দেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শেখ আহমদ, মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আ ফ ম খালিদ হোসেন, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর