,

বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকে অগ্নিকাণ্ড

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু সেতুর ওপর একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পথে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সেতুর ৩৯নং পিলারের কাছে ট্রাকটিতে আগুন লাগে। পরে আগুন নিভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হামিদ বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটি সেতুর ৩৯নং ব্রিজের পিলারের কাছে এসে চাকা পাংচার হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিদগ্ধ ট্রাকটি সেতুর ওপর থাকায় উত্তরবঙ্গগামী পথে যানচলাচল বন্ধ রয়েছে। তবে ট্রাকটি সরিয়ে ফেললে অল্প কিছুক্ষণের মধ্যেই লেনটি চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর