,

ব্যস্ত সড়কের স্কিনে ৯০ মিনিট ধরে চলল পর্ন মুভি!

news-image

অনলাইন ডেস্ক : ব্যস্ত সড়কে বিজ্ঞাপনের বিশাল ডিজিটাল বিলবোর্ড। আর তাতে একের পর এক চলছে পর্ন মুভি। অনেক পথচারী এই অদ্ভুত জিনিস দেখে ওই বড় পর্দায় পর্নের ছবি তুলছেন। কেউ কেউ সুযোগ বুঝে নিজের মোবাইলে সযত্নে ভিডিও করে রাখছেন।সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে চীনের জিয়াংজু প্রদেশের লিয়াং শহরে।

চীনা গণমাধ্যম সায়হাইয়িস্টের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাস্তায় জায়ান্ট স্ক্রিনে পর্নোগ্রাফিক সিনেমা চালিয়ে ফেলার ভুলটি আসলে এক কর্মীর। কাজের ফাঁকে সময় কাটাতে তিনি পর্ন মুভি দেখছিলেন। ঘটনাটি যখন ঘটে তখন রাত অনেক। ওই কর্মী ভেবেছিলেন রাত হয়ে গেছে বলে হয়তো বন্ধ হয়ে গেছে স্ক্রিনটি। আর দেখতে বসে যান পর্ন মুভি দেখতে।

সবই ঠিক ছিল, কিন্তু পর্ন দেখার তাড়না হোক বা উত্তেজনায় তিনি ভুলেই গিয়েছিলেন তার কম্পিউটারের সঙ্গে যোগ রয়েছে রাস্তার ওই জায়েন্ট স্ক্রিনেরও। ওই কর্মচারী ভেবেছিলেন কিন্তু আসলে বন্ধ তো হয়ইনি, উলটে ওই বড় পর্দায় ৯০ মিনিট ধরে চলতে থাকে তার কম্পিউটারে চালানো পর্ন মুভি। শহরের এক রাস্তায় প্রকাশ্যে চলতে থাকে পর্নোগ্রাফিক প্রদর্শনী।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়, অনেক পথচরী এই অদ্ভুত জিনিস দেখে রাস্তায় দাঁড়িয়ে ওই বড় পর্দায় পর্নের ছবি তুলতে থাকেন। কেউ কেউ সুযোগ বুঝে নিজের মোবাইলে সযত্নে ভিডিও করে রাখেন ওই নীলছবির পুরো অংশ। মুহূর্তের মধ্যেই বিষয়টি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে মুভি চালানোর এই বিষয়টি সংশ্লিষ্ট কর্মীরই এক সহকর্মীর নজরে আসে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তার সহকর্মীকে ফোন করে বিষয়টি অবহিত করেন। এর পর তিনি ওই মুভি দেখা বন্ধ করে দেন।

চীনা পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের তদন্তাধীন আছে। প্রসঙ্গত, গত বছর দিল্লিতে এমন ঘটনা ঘটেছিল। সেখানে ব্যস্ততম একটি মেট্রো স্টেশনের বড় স্ক্রিনে পর্ণ মুভির দৃশ্য সম্প্রচারিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর