,

প্রশ্নফাঁস রোধে সরকার ডিজিটাল পদ্ধতির কথা ভাবছে : শিক্ষা উপমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশ্নফাঁস একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ডিজিটাল পদ্ধতি কাজে লাগানোর কথা ভাবছেন বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদের নতুন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁসের বিষয়টা সব সময়ই একটা চ্যালেঞ্জ। প্রশ্ন ফাঁসের বিষয়টা পার্শ্ববর্তী দেশ ভারতেও একটা চ্যালেঞ্জ। প্রশ্ন ফাঁসের বিষয়টা উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোতেও একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা প্রতি বছরই আসবে। প্রত্যেক পরীক্ষার সময়ই আসবে। এই চ্যালেঞ্জটা আমাদের সকলে মিলে একসাথে মোকাবেলা করতে হবে।’

তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন পাঠানোর বিষয়ে চিন্তা চলছে।

এ সময় নতুন শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় ফিরলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে, প্রশ্ন ফাঁস বিষয়ে সরকারের পাশাপাশি অভিবাবকদের সতর্ক হাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আগামীদিনে কর্মমুখী শিক্ষার ওপর জোড় দেওয়ার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর