,

চরমোনাই পীরের চাচাত ভাইয়ের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

news-image

নিউজ ডেস্ক : বরিশাল, ১১ জানুয়ারি- চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের চাচাত ভাই মাউদুত করিমের ইয়াবা সেবনের একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল। হ্যান্ডকাপ পরিহিত ছবিটি ফেসবুকে পোস্ট করার ঘণ্টাখানেকর মধ্যে ভাইরাল হয়ে যায়। বরিশালে শুরু হয় ব্যাপক তোলপাড়। শেয়ার, লাইক ও নানা ধরনের মন্তব্যসহ ব্যাপক আলোচনা-সমালোচনার খোরাক জোগায় ছবিটি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরিশাল নগরীর বেলাতলা খেয়াঘাট এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ মাউদুত করিমকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এরপর তাকে হ্যান্ডকাপ পরিয়ে গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে আসা হয়।

মাউদুত করিম সদর উপজেলার পশুরীকাঠী এলাকার মোবারক করিমের ছেলে। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের আপন চাচাত ভাই। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক।

হ্যান্ডকাপ পরিহিত মাউদুত করিমের ইয়াবা সেবনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কে পোস্ট দিল সে ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র নাসির উদ্দিন মল্লিক।

তবে গোয়েন্দা পুলিশের অপর একটি সূত্র জানায়, মাউদুত করিমকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে আসা হলে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। এ সময় কৌতুহলী হলে মাউদুত করিমের কাছে ইয়াবা সেবনের দৃশ্য দেখতে চান। মাউদুত করিম তাদের অনুরোধে ইয়াবা সেবন করে দেখান। সেখানে উপস্থিত কেউ মুঠোফোনে ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন। ঘণ্টাখানেকর মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সূত্র: জাগোনিউজ

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১