,

হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি মাশরাফি-সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা হয়েছে ৮টি ম্যাচ। এই আট ম্যাচের একটা ম্যাচকে ঘিরে সবার প্রত্যাশা ছিল আসল টি-টোয়েন্টির মজা দেখার। সিলেট সিক্সার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ ছাপিয়ে সবার চোখ ছিল স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের দিকে।

এই দুজনের কেউই সেদিন জ্বলে উঠতে পারেনি বরং হাই-ভোল্টেজ ম্যাচের নামে লো-স্কোরিং ম্যাডম্যাডে একটা ম্যাচ দেখেছিল বিপিএলের দর্শকেরা।

বিদেশি তারকাদের দ্বৈরথ শেষে এবার অপেক্ষা দেশীয় দুই তারকার দ্বৈরথ দেখার। আজ বিপিএলের পঞ্চম দিনের প্রথম খেলায় মুখোমুখি হতে যাচ্ছে মাশরাফির রংপুর রাইডার্স আর সাকিবের ঢাকা ডায়নামাইটস।

এর আগে গত আসরে তিনবারের দেখায় দুই ম্যাচেই ঢাকাকে হারিয়েছিল রংপুর। বছর ঘুরে আগামীকাল আবারও মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। এই ম্যাচে জয় পেলে ঢাকা পৌঁছে যাবে সমান সমীকরণে।

এই ম্যাচটা হতে পারে মিরপুরের ফাঁকা গ্যালারী বদলে যাওয়ার ম্যাচ। আগামীকাল শুক্রবার ছুটির দিনে ভরা গ্যালারী আর জমজমাট একটা ম্যাচ দেখার প্রত্যাশা ঢাকা ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ সুজনের।

যদিও জমজমাট লড়াইয়ে একটাই বাধা লো-স্কোরিং। ঢাকার উইকেট যে টি-টোয়েন্টির জন্য কঠিন সেটা সহজেই স্বীকার করে নেন রংপুর রাইডার্সের তারকা ব্যাটসম্যান রাইলি রুশো।

রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ:
ক্রিস গেইল, মেহেদী মারুফ, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, রাবি বোপারা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।

ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ:
সুনিল নারিন, হজরতউল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মোহর শেখ, রুবেল হোসেন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর