,

শৈত্যপ্রবাহ ও কুয়াশা থাকবে আগামী ৫ দিন

news-image

নিউজ ডেস্ক : ঢাকার কিছু অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে আরও পাঁচদিন। পাশাপাশি দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামী পাঁচদিন আবহাওয়ার রূপ ও তাপমাত্রা একই থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।তবে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বদলগাছীতে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে আজ ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। এছাড়া বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ।
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর