,

মালেক আফসারির নতুন ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন শাকিব-বুবলী

news-image

বিনোদন ডেস্ক : খ্যাতিমান চিত্র পরিচালক কাজী হায়াতের অসুস্থতার কারণে ‘বীর’ চলচ্চিত্রের শুটিং শুরু করা যায়নি।

এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির ব্যস্ততম নায়ক শাকিব। তারসঙ্গে স্ত্রিন শেয়ার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

এর মধ্যেই পরিচালক মালেক আফসারির নতুন ছবিতে জুটিবদ্ধ হতে চলেছেন এ দুই তারকা।

এ দুজন ছাড়াও আরও দেখা যাবে সম্রাট ও অস্ট্রেলিয়াপ্রবাসী এক নায়িকাকে।

ফেব্রুয়ারির প্রথম দিন থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে মালেক আফসারি বলেন, ‘ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু করছি আমার নতুন চলচ্চিত্রের শুটিং। ছবির মূল ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান ও শবনম বুবলী।

এরই মধ্যে ছবির গল্প তৈরি হয়েছে ও শুটিংয়ের জন্য লোকেশন খোঁজা হচ্ছে বলে জানানা মালেক আফসারি।

ছবিতে দর্শক একেবারেই নতুন কিছু পাবে জানিয়ে আফসারি বলেন, ‘ এর গল্প, মেকিং ও শিল্পীদের লুক হবে নতুন। এখন সময় বদলেছে, দর্শক নতুন কিছু দেখতে চায়।’

তবে ২০১৭ সালের ‘অন্তর জ্বালা’ ছবিটি নিয়ে বিতর্কে মুখে পড়েন এই পরিচালক।

মুক্তির আগে ছবির প্রচারণায় ছবিটিকে মৌলিক ছবি বলে উল্লেখ করলেও পরে ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠে।

যদিও পরিচালক অভিযোগটি নাকোচ করে দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর