,

জাহিদ-তিশার নতুন সিনেমা মুক্তির অনুমতি পেলো

news-image

বিনোদন প্রতিবেদক : তৌকীর আহমেদের ‘হালদা’ ছবিতে স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিতে তাদের অভিনয় প্রশংসিত হয়েছে। এরপর তাদের নাটক-টেলিছিবিতে দেখা গেছে বেশ কয়েকবার।

তবে এই দুই তারকার ভক্তরা মুখিয়ে আছেন আবারও তাদের হলে দেখবেন বলে। আর অপেক্ষার সেই ছবির নাম ‘শনিবার বিকেল’। ‘ডুব’র পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন নতুন এই সিনেমাটি।

আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে ছবিটির ইংরেজি নাম রাখা হয়েছে ‘স্যাটারডে আফটারনুন’। গত বছর সিনেমাটির শুটিং শেষ হয়। সম্পাদনা শেষে ছবিটি জমা পড়েছিলো সেন্সর বোর্ডে।

সেখানে প্রদর্শিত হওয়ার পর মুক্তি অনুমতি পেয়েছে ‘শনিবার বিকেল’। বুধবার, ৯ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পেইজে জানানো হয়, বিনা কর্তনে ‘শনিবার বিকেল’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। দ্রুত বাংলাদেশ ও ভারতসহ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হবে। মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে।

তবে সেন্সর বোর্ড সূত্র জানাচ্ছে, ছবিটিতে সংলাপে কিছু সমস্যা রয়েছে। সেগুলো সংশোধনের জন্য নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে পরামর্শ দিয়েছে সেন্সর বোর্ড। তবে এ বিষয়ে ফারুকী কিছু অবগত নন বলে জানান। তিনি প্রযোজকের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেবেন বলেও নিশ্চিত করলেন।

ছবিটি সম্পর্কে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ সিনেমা ‘শনিবার বিকেল’। আশা করছি দর্শক উপভোগ করবেন এটি। শিগগিরই জাজের পরিবেশনায় ছবিটি দেশজুড়ে মুক্তি পাবে।’

ছবিতে জাহিদ হাসান ও তিশা ছাড়াও ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানির অভিনয় করেছেন। অস্কার মনোনীত ‘ওমর’-এ অভিনয় করেছিলেন ইয়াদ হুরানি। কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কেও দেখা যাবে এই ছবিতে। রয়েছেন দেশের আরও ক’জন তারকা অভিনয় শিল্পীও।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর