,

কাপুর পরিবার নিয়ে বিয়ের আগেই ব্যস্ত আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : নিউইয়র্কে বলি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে নিউ ইয়ার উদযাপন করে ভারতে ফিরেছেন বলি অভিনেত্রী আলিয়া ভাট।

বিয়ের আগেই দেশের বাইরে এভাবে একসঙ্গে থার্টিফার্স্ট নাইট সেলিব্রেশন! ভারতীয় সিনেপ্রেমীদের মনে অবশ্য এমন প্রশ্ন জাগেনি।

কেননা ক্যান্সারের জন্য চিকিৎসাধীন হবু শ্বশুর ঋষি কাপুরকে দেখতেই রণবীরের সঙ্গে নিউইয়র্কে গিয়েছিলেন আলিয়া।

সেখানে দীর্ঘদিন ধরে স্বামীর দেখভাল করছেন নিতু কাপুর। সেই সঙ্গে নতুন বছরের শুরুতে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে মার্কিনমুলুক পাড়ি জমান রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর।

সুযোগটা মোটেই হাতছাড়া করতে চাননি আলিয়া ভাট। হবু শ্বশুর, শাশুড়ি ও ননদের সঙ্গে নতুন বছরটা শুরু করেই দেশে ফেরেন আলিয়া।

রণবীর, আলিয়া নিউইয়র্ক থেকে ফেরার পরই সেখানকার একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন নিতু কাপুর।

যেখানে দেখা গেছে- অসুস্থ বর্ষীয়ান বলি অভিনেতা ঋষি কাপুরকে ঘিরে রয়েছে তার পুরো পরিবার।

ছবিতে রণবীরের পাশে হাস্যোজ্জ্বল আলিয়াকেও দেখা গেছে।

এদিকে মুম্বাইয়ে ফেরার পরই সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন ভাটকন্যা।

‘গলি বয়’-এর পাশাপাশি এ মুহূর্তে ‘কলঙ্ক’ নামের বলি সিনেমার শুটিং করছেন আলিয়া।

তবু এত ব্যস্ততার মাঝেও সোশ্যাল মিডিয়ায় হবু শাশুড়ির সব টুইটে সাড়া দিতে কখনও ভোলেন না আলিয়া।

ঋদ্ধিমা কাপুরের মেয়ে সামারার সঙ্গে দেখা গেছে নিতু কাপুরের দ্বিতীয় টুইটে হবু শাশুড়ি এবং ছোট্ট সামারার ছবিতে আলিয়া এঁকে দেন ভালোবাসার চিহ্ন।

ওই ছবিতে আলিয়ার মা সোনি রাজদানকেও দেখা যায় ভালোবাসা প্রকাশ করতে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর