,

সরকার বিরোধীদের নির্মূলে মরিয়া : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘জনবিচ্ছিন্ন’ আওয়ামী সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলার মাধ্যমে তাদের কারাগারে পুরে রাখছে। মূলত শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাই তার জামিন বাতিল করে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপি মহাসচিব অবিলম্বে সাইফুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে করা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ সব মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর