,

ইমরান হাসমি সারাকে নিয়ে কী যা বললেন

news-image

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুতেই সবার মন কেড়েছেন। পর পর মুক্তি পেয়েছে তার দুটি ভিন্ন স্বাদের সিনেমা। প্রথমে ‘কেদারনাথ’ এবং তারপর ‘সিম্বা’। বলিউডে ডেবিউ করেই তাই দর্শকদের মনের অনেক কাছাকাছি চলে এসেছেন সারা আলি খান।

‘সিম্বা’ ইতিমধ্যেই প্রবেশ করেছে ২০০ কোটির ক্লাবে। ফলে তারকা সন্তান হয়েও, সারার ক্যারিশমা কিন্তু একদম অন্যরকম। ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন সাইফ কন্যা। আর এইসব দেখে বলিউডের অন্যতম অভিনেতা ইমরান হাসমি কি বললেন জানেন?

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইমরান বলেন, সারা আলি খানের সঙ্গে কাজ করতে চান তিনি। সারার ‘সিম্বা’ এখনও দেখে উঠতে পারেননি তিনি। কিন্তু তার পরিবার এবং বন্ধুদের অনেকেই ওই সিনেমা দেখেছেন। তারা প্রশংসাও করেছেন। আর সেই কারণেই তিনি সারা’র সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন ইমরান। যদিও ইমরান হাসমি মনের কথা জানালেও, সারা কিন্তু এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবিতে নাকি অভিনয় করবেন সারা আলি খান। এই সিনেমায় তার বিপরীতে কার্তিক আরিয়ান রয়েছেন বলে খবর। যদিও বলিউডের অন্য একটি সূত্র বলছে, সারা নন ইমতিয়াজের এই সিনেমায় নাকি দেখা যাবে কিয়ারা আদবানিকে। যদিও আগামী সিনেমার জন্য নায়ক পছন্দের ক্ষেত্রে পরিচালক ইমতিয়াজ আলি কিন্তু এখনও চুপই রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর