,

গভীর রাতে রেস্টেুরেন্টে অভিযান চালালেন মেয়র আরিফ

news-image

সিলেট প্রতিনিধি : গভীর রাতে সিলেট নগরীর সোবহানীঘাটের একটি রেস্টেুরেন্টে অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার দিবাগত রাত ১২টার দিকে সোবহানীঘাট পয়েন্টে ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন পাহাড়িকা রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন তিনি

জানা গেছে, রাত ১২টার দিকে উপশহর থেকে ফিরছিলেন মেয়র আরিফ। সোবহানীঘাট পয়েন্টে আসামাত্র তিনি দেখতে পান একটি রেস্টুরেন্টের ময়লা পানি রাস্তার উপর ফেলা হচ্ছে। সাথে সাথে তিনি গাড়ি থেকে নেমে মার্কেটের আন্ডারগ্রাউন্ডের রেস্টুরেন্টে ঢুকে পড়েন।

তখন তিনি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পার্কিং বন্ধ করে রেস্টুরেন্ট পরিচালনার পর্যাপ্ত কাগজপত্র আছে কিনা সেটি জানতে চান। কিন্তু তখন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো ধরনের কাগজ দেখাতে ব্যর্থ হয়। এসময় মেয়র রাতে রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দেন এবং পর্যাপ্ত কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশনে যোগাযোগ করার কথা বলেন।
এ ব্যপারে মেয়র আরিফুল হক চৌধুরী এই প্রতিবেদককে বলেন, রেস্টুরেন্টের ময়লা পানি পিচ রাস্তার জন্য ক্ষতিকর। রাতের বেলা রাস্তায় এসব পানি ফেলা হচ্ছে দেখে গাড়ি থামিয়ে বিষয়টি খেয়াল করি। পরে মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পরিচালিত রেস্টুরেন্টটির কাগজপত্র দেখতে চাইলে তারা কিছুই দেখাতে পারেননি। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর