,

বিপাশার সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ করলেন দিনোর

news-image
বিনোদন ডেস্ক : বিচ্ছেদের পর প্রাক্তনরা ভালো বন্ধু হতে না পারলেও বলিউডের তারকারা যেন হাঁটছেন তার উল্টো পথে।  পুরনো ধ্যান ধারণা ভেঙে বেরিয়ে যেমন একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন। ঠিক তাদের দেখানো পথেই হাঁটছেন বিপাশা বসু ও দিনো মোরিয়া।জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে,  বিপাশার সঙ্গে সম্পর্কে ছেদ পড়লেও, দিনো তাদের বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন।  সম্প্রতি তার প্রমাণও মিলেছে।বিপাশার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান প্রাক্তন বন্ধু দিনো।  পুরোনো ঘনিষ্ঠ ছবি শেয়ার করে প্রাক্তন বান্ধবীকে শুভেচ্ছা জানান এই অভিনেতা।
২০০২ সালে তাদের প্রথম সিনেমা ‘রাজ’ মুক্তি পাওয়ার পরই একে অপরের কাছে আসতে শুরু করেন বিপাশা-দিনো।  কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।  দিনোর সঙ্গে সম্পর্কে ইতি টেনে পুরোনো অধ্যায় বন্ধ করে দেন বলিউডের বাঙালি অভিনেত্রী। কিন্তু বিচ্ছেদ হলেও একে অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখেই চলেছেন এই প্রাক্তন জুটি।এবার ৪০ বছরে পড়লেন বিপাশা বসু।  স্ত্রীর জন্মদিন উপলক্ষে মাঝ রাতে পার্টি করে, কেক কেটে তাকে সারপ্রাইজ দেন করণ সিং গ্রোভার। সোমবার মাঝরাতে স্বামীর গালে বিপাশার আলতো চুমুর একটি ছবি প্রকাশ পাওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর