,

বিয়ের দিন স্থির অর্জুন-মালাইকার!

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরই গাঁটছড়া বাঁধছেন বলিউড তারকা অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা। এই খবর আগেই জানিয়ে দিয়েছিল ভারতের একটি গণমাধ্যম। এবার প্রকাশ্যে এলো মালাইকা ও অর্জুন কাপুরের বিয়ের দিনক্ষণ? খবর অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের শুরুতে বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা জুটি।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই নাকি অর্জুনের সঙ্গে বিয়ের দিন, তারিখ নিয়ে নিজের টিম-এর সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন বলিউডের এই অভিনেত্রী। টিম মালাইকার প্রত্যেক সদস্য যাতে বিয়ের দিন হাজির থাকতে পারেন, সেই কারণে আগেভাগে তাদের বিয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

তবে বিয়েতে টিম মালাইকার প্রত্যেক সদস্য হাজির হলেও, সেখানে ক্যামেরার ফ্ল্যাশ সেভাবে থাকবে না। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নিয়েই অর্জুন কাপুরের সঙ্গে চুপিসারে বিয়ে সেরে নেবেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী এমনটাই খবর। যদিও মালাইকা বা অর্জুন এ বিষয়ে এখনও মুখে টু শব্দও করেননি।

বর্তমানে ‘পানিপথ’-এর শুটিংয়ে ব্যস্ত অর্জুন। অন্যদিকে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ নামে একটি রিয়েলিটি শো-এ বিচারকের আসনে রয়েছেন মালাইকা অরোরা। নিজেদের সব কাজ মিটিয়েই কি এ বছর দু’জনে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন? আপাতত সেই প্রশ্নই উঠছে বিটাউনের আনাচে-কানাচে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর