,

বঙ্গবন্ধুর সততা ও সাহসের যে দৃষ্টান্ত আমরা ধারণ করবো : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে যারা বিশ্বাস করে না, জাতি তাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের কাতারে গিয়ে কাজ করবে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সততা ও সাহসের যে দৃষ্টান্ত আমরা ধারণ করবো। এ ছাড়া আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকবো, মানুষের কাছে থাকবো। মানুষের কাজে থাকবো।’

সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, এ কথা যাদের নেতারা বলেন তাদের বঙ্গবন্ধুর প্রতি বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা আছে বলে আমরা মনে করি না। মনে করার প্রয়োজনও করি না।’

জনগণ তাদের প্রত্যাখান করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনেও প্রত্যাখান করেছে, নির্বাচনেও প্রত্যাখান করেছে। তারা যে লড়াই করুক, করতে থাকুক। তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথাব্যথা নেই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর