,

ক্যান্সার জয় নিয়ে বই লিখলেন মনীষা

news-image

বিনোদন ডেস্ক : ২০১২ সালে অভিনেত্রী ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন এবং পরবর্তীকালে চিকিৎসার পর তিনি ২০১৩ সাল থেকে রোগমুক্ত। ক্যান্সার থেকে ফিরে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা তার আত্মজীবনীমূলক বই লিখতে শুরু করেছিলেন। অবশেষে প্রকাশ হলো নেই বইটি। বইটির নাম দিয়েছেন ‘হাউ ক্যান্সার গেভ মি এ নিউ লাইফ’ (কিভাবে ক্যান্সার থেকে ফিরে এসেছি)।

মঙ্গলবার মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। প্রকাশনা উৎসবে মনীষার পরিবার, ও বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। বই প্রকাশনা উৎসবে উপস্থিতির সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মনীষা। ক্যাপশনে লিখেছেন- পারিবারিক বন্ধুদের সঙ্গে।

রেখা, অনুপম খের, জ্যাকি শ্রফ, ভাগ্যশ্রী, মহেশ ভাট, ইমতিয়াজ আলি, দিয়া মির্জা সহ ইন্ডাস্ট্রিতে মনীষার বহু বন্ধুই তার পাশে দাঁড়িয়েছেন। মনীষাকে বইটি লিখতে সাহায্য করেছেন নীলম কৌর এবং বইটি প্রকাশ করেছে পেঙ্গুইন র্যান্ডম হাউজ ইন্ডিয়া।

মনীষা বলেন, ‘আমি নিজের গল্পটা বলতে চেয়েছিলাম এবং নিজেকে এবং ক্যানসার আক্রান্ত অন্যান্যদের সাহস জোগাতে চেয়েছিলাম। সেই কারনেই বইটা লিখি।’

উল্লেখ্য, বইটিতে তার জীবন-মরণের সন্ধিক্ষণ, ক্যান্সারের ভয়াবহতা এবং বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি রোগটি সম্পর্কে বিশেষ কিছু পরামর্শ তুলে ধরেছেন মনীষা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর