,

সৌদিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত ৬ জন সৌদি নাগরিক দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সৌদি রাজতন্ত্রের স্টেট সিকিউরিটি প্রেসিডেন্সির সরকারি মুখপাত্র বুধবার এ তথ্য জানিয়েছেন। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্টেট সিকিউরিটি প্রেসিডেন্সির কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে ওই মুখপাত্র জানান, গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও এতে আহত হয়েছেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৌদির মধ্যাঞ্চলীয় রাজ্য আল কাতিফের আল কুওয়াইকেব জেলায় গোপন অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলাতক ওই ছয় সন্ত্রাসী গোপনে আস্তানা করে ছিল বলে বিবৃতির মাধ্যমে জানা যায়।

তবে নিরাপত্তা বাহিনী দাবি করছে, তাদের ওই অভিযানে বেসামরিক কোনো নাগরিক হতাহত হয়নি। গোপন আশ্রয়ে থাকা ওই তিন ব্যক্তিতে চারদিক থেকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হলে তারা পালানোর চেষ্টা করে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। পরে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর