,

‘অগ্নি-৩’ শুরু হচ্ছে, থাকছেন তো মাহি?

news-image

বিনোদন প্রতিবেদক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার শুরু থেকে তুরুপের তাস হিসেবে কাজ করছে ‌‘অগ্নি’ সিরিজ।

নারীকেন্দ্রিক এ চলচ্চিত্রটির প্রথম ও দ্বিতীয় কিস্তিতে নায়িকা হিসেবে ছিলেন মাহিয়া মাহি। ছবি দুটিতে তার নায়ক ছিলেন প্রথমে আরিফিন শুভ, পরে কলকাতার ওম। দুটি ছবিই বেশ প্রশংসিত ও ব্যবসাসফল।

এবার আসছে জনপ্রিয় এ সিরিজের তৃতীয় কিস্তি ‘অগ্নি-৩’। ৯ জানুয়ারি এমনটাই ঘোষণা দিলেন প্রযোজক আবদুল আজিজ। তবে এবারের কিস্তিতেও নায়িকার আসনে মাহি থাকছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনও জবাব পাওয়া যায়নি এই প্রযোজকের কাছ থেকে।

ছবিটির নতুন কিস্তি নির্মাণের বিষয়টি আজ (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি জানান, ছবিটির পাণ্ডুলিপি লেখা চলছে। তবে এড়িয়ে গেলেন নায়িকার বিষয়টি।

বললেন, ‘‘জাজের ‘অগ্নি-৩’ করার পরিকল্পনা অনেক দিনের। এর আগে বাংলাদেশে একবার, কলকাতায় একবার ও মুম্বাইয়ে একবার- মোট তিনবার পাণ্ডুলিপি করেছি। কিন্তু কোনোটাই মনমতো হচ্ছিল না। অবশেষে পছন্দসই পাণ্ডুলিপি তৈরি হচ্ছে।’’
এবারের গল্পের মূল ভাবনায় আছেন আবদুল আজিজ নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখছেন ৩ জন লেখক।

এদিকে শিগগিরই ছবির কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে। তবে আগের দুই কিস্তির নায়িকা মাহি এতে থাকছেন না বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটির একটি নির্ভরযোগ্য সূত্র।

জোর গুঞ্জন রয়েছে, ‘অগ্নি’র এবারের সিরিজের হাল ধরছেন জাজের চলতি পরিচালক রায়হান রাফী। সিয়াম-পূজা জুটিকে নিয়ে যিনি এরমধ্যে নিজেকে প্রমাণ করেছেন ‘পোড়ামন-টু’ ও ‘দহন’ নির্মাণ করে। ধারণা করা হচ্ছে, পর পর দুই ছবির সফলতার ধারা অব্যাহত রাখতে আবারও ‘টিম রাফী’কেই বেছে নিচ্ছেন বিচক্ষণ প্রযোজক আবদুল আজিজ।
যদিও রায়হান রাফী এ বিষয়ে এখনও টুঁ-শব্দটিও করছেন না। বরং প্রশ্ন করতেই পড়লেন যেন আকাশ থেকে! বাংলা ট্রিবিউন

‘অগ্নি-২’তে মাহির সুপারহিট গান ‘ম্যাজিক মামনি’:

https://youtu.be/izZU6bI96e8

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর