মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুশকাকে কেক খাইয়ে সিরিজ জয়ের সেলিব্রেশন বিরাটের

news-image

বিনোদন ডেস্ক : আনুশকাকে কেক খাইয়ে সিরিজ জয়ের সেলিব্রেশন করেছেন বিরাট কোহলি।

এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির নেতৃত্বে সিরিজ জিতে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া।

সোমবার সিরিজ জয়ের পরই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দেখা গেছে ‘বিরুশকা শো’। সিরিজ জিতে মাঠেই আনুশকাকে জড়িয়ে ধরেন বিরাট।

কিন্তু এখানেই শেষ নয়, সিরিজ জয়ের সেলিব্রেশনে কেক কেটে আনুশকাকে খাইয়ে দিলেন বিরাট কোহলি। কেক খাইয়ে দেয়ার সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

এ জাতীয় আরও খবর