,

বন্ধ হয়ে যাচ্ছে প্যারিসের প্রথম নগ্ন রেস্তোরাঁ

news-image

অনলাইন ডেস্ক : বন্ধ হয়ে যাচ্ছে প্যারিসের প্রথম নগ্ন রেস্তোরাঁ ‘ও’ন্যাচারাল’। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই পরিষেবা বন্ধ করবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। যদিও শুরুটা হয়েছিল প্রবল প্রতিশ্রুতি নিয়ে। ক্রমাগত ক্ষতিতে চলতে থাকার কারণেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই রেস্তরাঁর মালিকরা।

২০১৭ সালের নভেম্বরে রেস্তোরাঁটির সূত্রপাত করেন ফ্রান্সের যমজ দুই ভাই-বোন মাইক ও স্টেফানে সাডা। মানুষকে ‘ন্যুড’ অবস্থায় খাবার উপভোগ করে দেয়ার সুযোগ করে দিতেই এই অভিনব উদ্যোগ তারা নিয়েছিলেন বলে জানিয়েছেন।

শুরুর দিকে প্রবল জনপ্রিয়তা পেয়েছিল মাইক ও স্টেফানের এই উদ্যোগ। কিন্তু যত দিন যেতে থাকে, ততই কমতে থাকে খদ্দেরের সংখ্যা।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে, শেষে রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।

রেস্তোরাঁটি বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনেকেই ব্যক্ত করেছেন নিজেদের অভিজ্ঞতার কথা। রেস্তোরাঁটির খাবার রীতিমতো উন্নতমানের ছিল বলে জানিয়েছেন অনেকে।

জানা গেছে, সেই রেস্তোরাঁয় গ্রাহকদের জন্য আলাদা একটি ঘরের নির্দিষ্ট লকারে নিজেদের জামা-কাপড়ের সঙ্গেই নিজেদের মোবাইল ফোনও রেখে আসতে হতো সবাইকে। ছিল না ছবি তোলার অনুমতি। সকল গ্রাহককে পা’য়ে দেয়ার জন্য স্লিপার দেওয়া হতো, যদিও নারীরা ‘হিল’ দেওয়া জুতো পরতে পারতেন।

তবে ওয়েটাররা খাবার পরিবেশন করতেন পোশাক পরেই। ‘ন্যুড’ রেস্তরাঁয় খাবার পরিবেশনকারীদের পোশাক পরে থাকা পছন্দ করতে পারেননি অনেকেই। বিতর্কও হয়েছে সেটা নিয়ে।

রেস্তোরাঁর গ্রাহকদের মতো মালিকরাও প্রকাশ করেছেন রেস্তোরাঁ ঘিরে তাদের নস্ট্যালজিয়ার কথা। মাইক ও স্টেফানে বলেছেন, তারা শুধু ভালো সময়টুকুই মনে রাখতে চান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর