,

অভিনয় থেকে সরে গেলেন অভিষেক-ঐশ্বরিয়া?

news-image

‘গুলাব জামুন’ থেকে সরে গেলেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। অনুরাগ কাশ্যপের এই সিনেমায় তারা কেউ কাজ করবেন না বলে শোনা যাচ্ছে। তবে কী কারণে বচ্চন দম্পতি এই প্রজেক্ট থেকে সরে গেলেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।নিউজের খবরে বলা হয়, মনি রত্নমের ‘রাবন’-এ শেষবারের মত একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক-শ্বরিয়াকে। সে প্রায় ৮ বছর আগের কথা। ‘রাবন’-এর পর থেকে এখনও পর্যন্ত আর কোনও সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি অভিষেক, ঐশ্বরিয়াকে। কিন্তু, ‘মনমর্জিয়া ‘-র শুটিংয়ের সময় থেকেই জানা যায়, অনুরাগ কাশ্যপের পরের প্রজেক্টে অভিষেকের সঙ্গে শুটিং ফ্লোরে দেখা যাবে ঐশ্বরিয়াকে। যা নিয়ে বি টাউনে জোর জল্পনা শুরু হয়ে যায়।

আরও শোনা যায়, ২০১৯ সালের জানুয়ারি মাস থেকেই ‘গুলাব জামুন’-এর শুটিং শুরু করবেন অভিষেক, ঐশ্বরিয়া। কিন্তু, নতুন বছর শুরু হতেই সেই আশায় পানি ঢেলে দেন খোদ বচ্চন দম্পতি। জানা যায়, অভিষেক, ঐশ্বরিয়া কেউই অনুরাগ কাশ্যপের এই প্রজেক্টে থাকছেন না। প্রসঙ্গত, ২০১৮-তে মুক্তি পায় অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’। যেখানে ভিকি কৌশল, তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিষেক বচ্চন। ফিল্ম সমালোচকরা এই সিনেমাকে বেশ কিছুটা নম্বর দিয়ে এগিয়ে রাখলেও, বক্স অফিসে সাফল্য আসেনি। আর সেই কারণেই কি অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ থেকে শেষ পর্যন্ত সরে গেলেন অমিতাভ বচ্চনে ছেলে, বউমা? সেটা অবশ্য সময়ই বলবে।

এদিকে অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’-এর জন্য সঞ্জয় লীলা বানশালীকে ‘না’ করে দিয়েছেন ঐশ্বরিয়া। দীর্ঘ ৮ বছর পর অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলেই বানশালীর সিনেমা থেকে সরে গিয়েছেন তিনি। শোনা যায় এমন গুঞ্জনও। যদিও, সঞ্জয় লীলা বানশালী কিন্তু ওই গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়েছেন। তার কোনও প্রজেক্টের জন্য ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া হয়নি বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পরিচালকের তরফে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর