,

জামায়াতের বিচারে আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী

news-image

মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য আইন সংশোধন করে সংগঠন হিসেবে জামায়াতের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আইন সংশোধন করে জামায়াতের বিচার করা হবে। এ সংক্রান্ত আইনটি অধিকতর যাচাই-বাছাই ও মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে মন্ত্রিপরিষদ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর বুধবার (৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের নেপথ্য ব্যক্তিদেরও বিচারের আওতায় আনা হবে উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। এ জন্য বিশেষ কমিশন গঠন করা হবে।’তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের হয়রানি করার জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়নি। যারা প্রযুক্তির সুবিধা নিয়ে তার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন।’

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য বিভিন্ন সময় সংগঠন হিসেবে জামায়াতের বিচারের দাবি ওঠে। ইতোমধ্যে দলটির সিনিয়র বেশ কয়েকজন নেতা মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর