,

মিয়ানমারে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ

news-image

গত সোমবার (৭ জানুয়ারি) মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্রকে উদ্ধৃত করে সে দেশের কয়েকটি পত্রিকায় বাংলাদেশে আরসা ও আরাকানের ঘাঁটি রয়েছে এ ধরনের সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করে হতাশা প্রকাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ।ওই সংবাদের তীব্র প্রতিবাদ করে বুধবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এখানে অনেক বেশি এবং এ কারণে বাংলাদেশে বিদেশি সন্ত্রাসীদের ঘাঁটির অস্তিত্ব থাকার কোনও সম্ভাবনা নেই। বাংলাদেশের মাটি বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার না করার বিষয়ে এদেশের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে কোনও সন্ত্রাসী সংগঠনের ঘাঁটি নেই এবং বাংলাদেশ কোনও সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দেয় না।

‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী সহযোগিতা অত্যন্ত কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। এ ধরনের সহযোগিতার প্রস্তাব বাংলাদেশ একাধিকবার মিয়ানমারকেও দিয়েছে।‘শুধু তাই নয়, সীমান্ত অঞ্চলে সন্ত্রাসীরা অবস্থান করছে তা দেখার জন্য বাংলাদেশ একাধিকবার মিয়ানমারকে যৌথ অভিযানের প্রস্তাব দিয়েছে। কিন্তু মিয়ানমার তাতে সাড়া দেয়নি।’বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে চলমান গোলযোগ মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক সংকট। মিয়ানমার তার অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশকে সম্পৃক্ত করে এমন বক্তব্য না দিলে বাংলাদেশ সরকার খুশি হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর