,

ভর্তি-বাণিজ্য চলছে রাজধানীতে, অভিভাবকরা জিম্মি

news-image

সরকারি নীতিমালা তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন স্কুলে চলছে ভর্তি বাণিজ্য। বেশির ভাগ স্কুলেই উন্নয়ন ফি’র নামে আদায় করা হচ্ছে বাড়তি টাকা। এ অবস্থায় জিম্মি হয়ে পড়েছেন অভিভাবকরা। আর স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রমাণের অপেক্ষায় শিক্ষা অধিদপ্তর। সময় টিভি।

রাজধানীর ধানমন্ডিতে কাকলি হাইস্কুল এন্ড কলেজ। এমিপওভ‚ক্ত এই স্কুলে প্রতি শিক্ষার্থীর কাছ থেকেই ভর্তি ফি নেয়া হচ্ছে ১৫ হাজার ৪০০ টাকা। যেখানে সরকারি নীতিমালায় স্পষ্ট বলা আছে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভ‚ক্ত স্কুলগুলোর ক্ষেত্রে ভর্তি ফি নিতে পারবে ৫ হাজার টাকা। স্কুল কর্তৃপক্ষের দাবী, তারা সরকার নির্ধারিত ফি-ই নিচ্ছেন। বাকি টাকা স্কুল উন্নয়ন ও শিক্ষার্থীদের আনুষঙ্গিক খরচবাবদ নেয়া হচ্ছে।

রাজধানীর বেশকিছু স্কুল ঘুরেই দেখা যায় একই অবস্থা। যাত্রাবাড়ী সামসুল হক খান স্কুল ১৪ হাজার ৪০০ ও খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুল ১৭ থেকে ১৮ হাজার টাকা ভর্তি ফি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সন্তানকে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে এক প্রকার নিরুপায় হয়েই অভিভাবকরাও এই ভর্তি বাণিজ্যের জিম্মী হচ্ছেন।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের এই অসৎ বাণিজ্যের ব্যাপারে তৎপর রয়েছেন বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনি বলেন, যে কোনো মাধ্যমেই অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিকভাবে সেই অভিযোগ খতিয়ে দেখি। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, অভিযোগ প্রমাণ করার ক্ষেত্রে যে কাগজগুলো দরকার সেগুলি অনেকাংশে আমরা পাই না।

রাজধানীতে সরকারি-বেসরকারি মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৫৯। সরকার নির্ধারিত রাজধানীতে ভর্তি ফি বাবদ এমপিওভ‚ক্ত স্কুলে ৫ হাজার টাকা, অর্ধ এমপিও ও উন্নয়ন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সেশনচার্জ ও উন্নয়ন ফি’সহ বাংলা মাধ্যমে ৮ হাজার আর ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করতে পারবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর