,

সোনাক্ষি উড়িয়ে দিলেন প্রেমের খবর

news-image

বিনোদন ডেস্ক : পেশাগত জীবনে সদ্য বিদায়ী বছরটা সোনাক্ষি সিনহার জন্য চিত্তাকর্ষক না হলেও গুঞ্জন ছিল ব্যক্তিগত জীবনে ভালোবাসার মানুষটিকে পেয়েছেন। আর এই মানুষটি হলেন সুপারস্টার সালমান খানের তত্ত্বাবধানে বলিউডে অভিষেক হতে চলা জহির ইকবাল।

সালমান খান প্রযোজিত ‘নোটবুক’ দিয়ে বলিউডে পা রাখছেন জহির ইকবাল। জহিরের পরিবারে চলচ্চিত্র জগতের কেউ নেই। তবে তাঁর বাবা ও সালমান ছোটবেলার বন্ধু।

গুঞ্জন আছে, সালমান খানই জহিরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন সোনাক্ষিকে। প্রথম দর্শনেই তাঁদের ভালো লাগা তৈরি হয়। ভালোবাসাও নাকি জন্মেছে দুই অভিনেতার। এ নিয়ে ভারতের বিনোদন সংবাদমাধ্যমগুলো খবরও ছেপেছে।

জহির ও সোনাক্ষিকে অবশ্য বাইরে কোথাও একসঙ্গে দেখা যায়নি। গত মাসে সালমান খানের জন্মদিনে জহির ও সোনাক্ষিকে একসঙ্গে দেখা যায়। জন্মদিনের আয়োজন ছিল সালমানের খামারবাড়ি প্যানভেলে।

গত বছর সোনাক্ষির জন্মদিনে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন জহির ইকবাল। একটি অন্তরঙ্গ ছবি জুড়ে দিয়ে জহির লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, সোনা।’

যা হোক, সোনাক্ষি সিনহা এই খবর উড়িয়ে দিয়েছেন। বলেছেন, জহিরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নেই।

সোনাক্ষি সিনহাকে সর্বশেষ মুদাশ্বর আজিজের ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ চলচ্চিত্রে দেখা গেছে, যেটি দর্শক ও সমালোচকমহলে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি তিনি অভিষেক বর্মণ পরিচালিত ইতিহাস-আশ্রিত ‘কলঙ্ক’ ছবির শুটিং শেষ করেছেন। চল্লিশের দশকের দেশভাগ ও স্বাধীনতা-সংগ্রামকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।

‘কলঙ্ক’ ছবিতে আরো অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও আদিত্য রায় কাপুর। আগামী ১৯ এপ্রিল পর্দায় উঠবে ছবিটি।

অন্যদিকে ‘নোটবুক’ দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন জহির ইকবাল। খবরে প্রকাশ, কাশ্মীরের বহু স্থানে এই ছবির শুটিং হয়েছে। সালমানের ঘনিষ্ঠ বন্ধু মনীশ বেহলের কন্যা প্রানুতন বেহলেরও এই ছবি দিয়ে অভিষেক হতে চলেছে। কিংবদন্তি অভিনেত্রী নতুন বেহলের নাতনি প্রানুতন।

নিতিন কক্কর পরিচালিত কাশ্মীরের প্রেমগাথা দিয়ে সাজানো এই সিনেমার চিত্রনাট্য। আগামী ২৯ মার্চ ‘নোটবুক’ মুক্তি পাবে। সূত্র : ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর