,

শ্রমিকে গুলি করে হত্যা বিরাজমান নৈরাজ্যের প্রতিচ্ছবি : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘোষিত মজুরি কাঠামোর সংশোধনীর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান বিক্ষোভে গুলি চালিয়ে শ্রমিক হত্যার ঘটনাকে দেশে বিরাজমান নৈরাজ্যের প্রতিচ্ছবি বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার এক প্রেস বিবৃতির মাধ্যমে বিএনপির মহাসচিব এ অভিযোগ তোলেন। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা যায়।

রাজধানীর সাভার-উত্তরা-মিরপুরে চলমান বিক্ষোভে গার্মেন্টস শ্রমিকদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে চলা মিছিলে সুমন নামের একজন শ্রমিক গুলিতে নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি। অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মানুষের নিরাপত্তা এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। মহাভোট জালিয়াতির নির্বাচনের পর সরকার আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে।’

‘এই আন্দোলনে শ্রমিকের প্রাণ হরণের ঘটনায় মনে হয়, এ দেশে প্রতিবাদ-সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকারকে আর কোনোভাবেই সহ্য করা হবে না। যে শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাদের যৌক্তিক দাবি-দাওয়ার প্রতি তাচ্ছিল্য ও অবহেলাই নয়, এখন তাদের ন্যায্য দাবিকে দমাতে নিষ্ঠুর দমন-নীতি অবলম্বন করা হচ্ছে। সরকার জনবিচ্ছিন্ন বলেই শ্রমিকের ন্যায্য দাবিকে ভয়ের চোখে দেখছে,’ বলেন মির্জা ফখরুল।

আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশ শাসন করাটাই সরকারের লক্ষ্য অভিযোগ করে বিএনপি নেতা বলেন, ‘দুঃশাসনের প্রকোপ ক্রমশ বিপজ্জনক রূপ ধারণ করছে। সর্বব্যাপী নিপীড়নের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে জনজীবন নিরাপদ ও নির্বিঘ্ন থাকাটা আরো কঠিন হয়ে উঠছে। দেশ শোক-সংকটে নিমজ্জমান, এই অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে হবে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘জনগণের ঐক্যই আমাদের একমাত্র ভরসা। এই ঐক্যের ওপর ভর করেই আমরা গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার করব। আমি গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি নিহত শ্রমিক সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর