,

শাকিব-অপুর পুত্র জয়ের নতুন স্টাইল

news-image

বিনোদন প্রতিবেদক : মা শখ করে ছেলের চুল বড় করেছিলেন। ছেলের চুলের ঝুঁটি দেখে মা খুব আনন্দ পেয়েছেন। তার ঝুঁটি বাঁধা চুলের ছবি ফেসবুকেও বেশ আলোচনায় এসেছিলো।

সেই শখের ঝুঁটিতে বাধ সাধলো এবার স্কুলের নির্দেশ। তাই চুল ছোট করতে হলো শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়কে। বছরের শুরুতেই চুল কেটে নতুন স্টাইলে হাজির জয়।

সোমবার রাতে ফেসবুকে ছেলের নতুন স্টাইলের ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। ক্যাপশানে লেখেন, ‘জয়ের নতুন লুক’। সেই ছবিতে লাইক পড়ছে হাজার হাজার।

মায়ের সঙ্গে প্রকাশ্যে আসার পর থেকেই জয়ের জনপ্রিয়তার শুরু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি বা কোনো খবর পেলেই লুফে নেন তার সুপারস্টার বাবা-মায়ের ভক্তরা। রয়েছে তার নামে ফেসবুক পেজও। সেখানেও তার ফলোয়ার এক লাখের কাছাকাছি।

সম্প্রতি জয় স্কুলে ভর্তি হয়ে আলোচনায় আসে। এবার সেই স্কুলের নির্দেশে চুলের স্টাইল বদলে ফেলে এসেছে খবরের শিরোনামে।

জানা গেল, স্কুল থেকে ছেলের চুল ছোট করার নির্দেশ পেয়ে বাবা শাকিব খান বাসায় নিজের চুল কাটার লোককে ডেকে আনেন। তাকে দিয়ে পুত্রের চুল কাটালেন। দুরন্ত জয়ের দুষ্টামির কাছে হার মেনে তিন ঘন্টারও বেশি সময় ধরে চুল কাটতে হলো তার।

শুরু থেকেই মায়ের কাছে বড় হলেও আজকাল দাদার বাড়িতে আনাগোনা বেড়েছে জয়ের। দাদার বাড়ির সবাই পরিচিত হয়ে গেছে। আর সময় পেলেই ছেলেকে নিজের কাছে নিয়ে আসেন শাকিব। বাবা-ছেলে একে অপরের সঙ্গে সময় কাটানো বেশ উপভোগ করেন বলেই জানালেন অপু বিশ্বাস।

প্রসঙ্গত, আব্রাম খান জয় গেল বছরের শেষদিকে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি হয়েছে। সেখানেও জনপ্রিয় হয়ে উঠছে সে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর