,

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে ‘জামায়াতের বিচার আইন’ উপস্থাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামির বিচারের জন্য সংশোধিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন’ মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

পুনর্বার আইনমন্ত্রী নিয়োগ পাওয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যদিও গত সরকারের সময়েও আইনটি মন্ত্রিসভায় উঠছে বলে একাধিকবার জানিয়েছেন আনিসুল হক।

যুদ্ধাপরাধী দল হিসেব জামায়াতের বিচারের আইন সংশোধনের বিষয়টি কতদূর- জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন তৈরি করে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিয়েছিলাম। ক্যাবিনেট ডিভিশন লেজিসলেটিভ ভাষা আবারও একটু ইয়ে (সংশোধন) করার জন্য বলেছে। আইনটি আমাদের কাছে আছে। আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আবারও আইনটি ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দেব, যাতে এটা মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হয়।’

এ ছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর