,

৪৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী পেলেন পিএস

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রিসভার ৪৬ সদস্যের পিএস নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া কর্মকর্তারা সবাই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা।

‘দ্য মিনিস্টারস, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১৬’ অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব নিয়োগ দেয়া হয়।

মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যতদিন এই পদে থাকবেন বা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের ওই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

গত সোমবার নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে মোট সদস্য ৪৬ জন। নতুন মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার ১৫ জন থাকলেও তাদেরও নতুন পিএস নিয়োগ দেয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখ ৩১ জন, যদিও এর মধ্যে চারজন ২০০৯ সালের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন।

নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা মঙ্গলবার থেকে অফিস শুরু করেছেন। জাগো নিউজ

নিয়োগ পাওয়া পিএসদের তালিকা

বাকিদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর