,

মিশন শুরু অধরা খানের

news-image

বিনোদন প্রতিবেদক : অধরা খান। এ প্রজন্মের চিত্রনায়িকা তিনি। গেলো কয়েক বছর ধরেই আলোচনায় ছিলেন। বেশ কিছু চলচ্চিত্রে কাজের মাধ্যমে তার এই আলোচনায় আসা। তবে বড় পর্দায় অভিষেক হয়েছে গেলো বছর। তাও আবার পরপর দুই ছবি মুক্তি মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখালেন অধরা খান।

তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘নায়ক’। ছবিতে নায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে অধরার জুটি দর্শক গ্রহণ করেছিল। ভিন্ন আঙ্গিকের গল্পের ছবির গানও দারুণ প্রশংসিত হয়।

অন্যদিকে ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘মাতাল’-এ নাম ভূমিকায় দেখা গেছে অধরাকে। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। বাণিজ্যিক ধারার ছবিটি প্রশংসিত হয়।

নতুন বছরে অধরা খান অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’ মুক্তি পাবে। ছবিতে তার নায়ক হিসেবে আছেন আসিফ নূর ও সুমিত। এছাড়া ইস্পাহানী আরিফ জাহানের নতুন ছবির কাজ শুরু করবেন আগামী ফেব্রুয়ারিতে। চলতি মাসেই ছবির মহরত অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকাই ছবিতে অধরার আবির্ভাব পরিচালক শাহীন সুমনের হাত ধরে। এই পরিচালকের ‘বখাটে’ নামে একটি ছবিতে অভিনয় করবেন অধরা। এ বছরের যেকোনো সময়ে ছবিটির শুটিং শুরু হবে।

অধরা খান বলেন, ২০১৮ সালটি আমার জন্য বিশেষ। কারণ এই বছর নায়িকা হিসেবে অভিষিক্ত হয়েছি। দর্শকদের যে রেসপন্স পেয়েছি তা বলার মতো নয়। তাদের এই ভালোবাসা ভোলার মতো নয়। নতুন বছরে কয়েকটি ছবির শুটিং করবো। এছাড়া একটি ছবি মুক্তি অপেক্ষায় আছে। সবমিলে এ বছর আমার ক্যারিয়ারের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আশা করি।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর