,

নির্বাচন নিয়ে তারা আইনগতভাবে যে কোনো ধরনের কর্মসূচি দিতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সব আন্দোলনই ব্যর্থ। গত ১০ বছরে ১০ মিনিটও তারা আন্দোলন করতে পারেনি। ব্যর্থ দলটি এখন আবার কী করবে? এমন প্রশ্ন রাখলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিরোধী দলের কর্মসূচি, আচরণ- এগুলো তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নিয়ে তারা আইনগতভাবে যে কোনো ধরনের কর্মসূচি দিতে পারে। এ বিষয়ে কিছু বলার নেই। তবে আন্দোলন যদি সহিংসতার পথে যায়, তা হলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, যারা আন্দোলনে পরাজিত এবং নির্বাচনেও পরাজিত হয়েছে তাদের নতুন করে বিশ্বাস করার কিছু আছে বলে মনে হয় না। তাদেরদেশের জনগণ বিশ্বাস করে না, আমরাও করি না।
কাদের বলেন, এখন তারা নির্বাচনেও পরাজিত। আন্দোলনে ব্যর্থ ও নির্বাচনেও ব্যর্থ। তারা ভবিষ্যতেও সফল হবে না। তারা যদি আইনি পথে যায়, তা হলে আমলা লিগ্যাল ব্যাটল করব, যদি রাজনৈতিক আন্দোলনে যায় তা হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

ওবায়দুল কাদের বলেন, আমরা যাচ্ছি একটি শুভ কাজে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে।

এর আগে বুধবার ভোর পৌনে ৭টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারা।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর