,

আজও সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

news-image

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজও সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার টানা চতুর্থদিনের মতো বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে সাভার ও আশুলিয়ায় চারটি তৈরি পোশাক কারখানা আজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে পোশাক কারখানাগুলোর সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সাভার ও আশুলিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে।শ্রমিকরা জানায়, সকালে বেতন বৃদ্ধির দাবিতে সাভারের উলাইল ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।  পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের ওপর টিয়ারসেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এদিকে সকালে বাইপাইল আব্দুলাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকা প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ছাড়া একই দাবিতে ঢাকার ধামরাই কালামপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করার ফলে এই দুটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ ১ এর পরিচালক সানা শামীনুর রহমান বলেন, ‘পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে মালিকপক্ষের সাথে পুলিশ আলোচনা করে যাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর