,

পুলিশের মধ্যস্থতায় বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ধর্মঘট প্রত্যাহার

news-image

নিউজ ডেস্ক : পুলিশের মধ্যস্থতায় অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর চালক ও শ্রমিকরা।

৯ মাসের বকেয়া বেতন কয়েক কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি পাওয়ার পর তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
জানা গেছে, কর্মবিরতির দ্বিতীয় দিন বুধবার ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মুস্তাক আহমেদ ডিপোতে গিয়ে কর্তৃপক্ষের প্রতিশ্রুতির কথা জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান।

ডিপোর ব্যবস্থাপক মো. নূর-ই-আলম বলেন, দুপুর ১টার মধ্যে কর্মীদের হাতে এক মাসের টাকা দেয়া হবে। ৩১ জানুয়ারির মধ্যে তারা পাবেন আরও এক মাসের টাকা। এর পর জুলাই পর্যন্ত প্রতি মাসের বেতনের সঙ্গে ধাপে ধাপে বাকি টাকা পরিশোধ করবে বিআরটিসি কর্তৃপক্ষ।

এ প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনরত চালক ও শ্রমিকরা বেলা পৌনে ১২টার দিকে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেন এবং এর পর ডিপো থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান।

প্রসঙ্গত, বকেয়া পরিশোধের দাবিতে মঙ্গলবার ভোরে জোয়ার সাহারা ডিপোর প্রধান ফটকে তালা দিয়ে কর্মবিরতি শুরু করেন চালক ও শ্রমিকরা।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর