,

নিশাত নাওয়ার সালওয়া ঢাকাই ইন্ডাস্ট্রির নতুন ‘নায়িকা’

news-image

২০১৮ সালে দেশের শোবিজ অঙ্গনে যে ক’টি সম্ভাবনাময় চেহারা উঁকি দিয়েছিল তাঁদের মধ্যে একজন নিশাত নাওয়ার সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মঞ্চে চেহারার ঝলকানি দেখিয়েছিলেন। সৃষ্টি করেছিলেন মুকুট জয়ের, কিন্তু শেষ মুহূর্তের ঘোষণায় প্রথম রানার আপ তকমা নিয়েই সন্তুষ্টচিত্তে মঞ্চ ত্যাগ করেন।

এ বিষয়ে অবশ্য সালওয়ার বক্তব্য রয়েছে, ‘আসলে প্রথম রানার আপ হয়েছি বলে আমার বিন্দুমাত্র মন খারাপ হয়নি, ফলাফল অনেক কিছুই হতে পারত। ঐশী চ্যাম্পিয়ন হয়েছে এতেও কেন জানি আমি আনন্দিত।’

আত্মবিশ্বাসী সালওয়া জেনেছিলেন তিনি যদি যোগ্য হন তবে চলতে পারবেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সে পথ অনেকটাই মসৃণ করে দিয়েছে। অবশেষে নিশাত নাওয়ার সালওয়া’র বিশ্বাস সত্য হয়েছে। ডাক পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রে। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যয়নরত সালওয়ার।

নিশাত নাওয়ার সালওয়া কালের কণ্ঠকে বলেন, ‘খুব বেশি অভিজ্ঞতা নেই। কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপন, ইমরান ও তাহসানের মিউজিক ভিডিওতে কাজ করেছি। চলচ্চিত্রে কাজ করব এমন ইচ্ছে ছিল, প্রস্তাব পেয়ে সোমবার সন্ধ্যায় গল্প শুনেছি, প্রিরেকর্ড গান শুনেছি- আমার ভালো লেগেছে। মঙ্গলবার সন্ধ্যায় চুক্তিবদ্ধ হই।’

নির্মাতা রাজু চৌধুরী বলেন, ‘আমরা প্রায় আশি-নব্বই দশকের একটি গল্পকে আধুনিকতার মোড়কে মুড়ে প্রেজেন্ট করতে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে এমন একটা মুখ খুঁজছিলাম, যেখানে আভিজাত্যের একটা ছাপ পাওয়া যাবে। সালওয়ার মধ্যে সে বিষয়টি পেয়েছি। আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা ছবিটি প্রথমে ঢাকার বেশকিছু ভালো সিনেমা হলে মুক্তি দেব, যার মধ্যে সিনেপ্লেক্স ব্লকবাস্টার থাকবে। আমরা পরিকল্পনা করেই কাজ শুরু করতে যাচ্ছি। ছবির নায়ক কে- তা দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে।’ কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর