,

ভারতের বর্ধমানে এক চোখওয়ালা বাছুর নিয়ে তোলপাড়!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বর্ধমানে জন্ম নেয়া এক চোখের একটি বাছুরকে গোমাতা হিসেবে পূজা করতে শুরু করেছেন স্থানীয়রা। সম্প্রতি বাছুরটির একটি ভিডিও ক্লিপ ইউটিউবে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এবেলা। তবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এক চোখওয়ালা বাছুরের বিষয়ে সংবাদমাধ্যমটিকে বিশেষজ্ঞরা জানান, এক চোখের বাছুরের জন্ম কোনো অলৌকিক ঘটনা নয়। বাছুরটি ‘সাইক্লপিয়া’ নামের জন্মগত রোগে আক্রান্ত। এই রোগ মানুষেরও হতে পারে। ‘সাইক্লপিয়া’-য় প্রাণী একটি চোখ নিয়ে জন্মায়। সাধারণত মস্তিষ্কের ডান ও বাম অংশ দুই চোখ নিয়ন্ত্রণ করে।

তারা আরও জানান, ‘সাইক্লপিয়া’র ক্ষেত্রে মস্তিষ্কের দুই অংশ একটি চোখকেই নিয়ন্ত্রণ করতে থাকে। এটি একটি বিরল ঘটনা। আলো-অন্ধকারের প্রভেদ বুঝতে পারলেও ‘সাইক্লপিয়া’-য় আক্রান্ত প্রাণীদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জন্মানোর পর বাছুরটির মা তাকে ত্যাগ করলে গ্রামের নারীরাই দায়িত্ব নিয়েছেন শাবকটিকে বাঁচিয়ে রাখার। কিছু অতি উৎসাহী মানুষজন তাকে পূজাও করতে শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর