,

বাংলাদেশ ২০৩৩ সালে হবে ২৪তম শক্তিশালি অর্থনীতির দেশ

news-image

নিউজ ডেস্ক : বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ২০৩৩ সাল নাগাদ বাংলাদেশ উঠে আসবে ২৪তম স্থানে। এবছর বাংলাদেশের অবস্থান এগিয়েছে দুই ধাপ। বর্তমান অবস্থান ৪১তম। যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রির্সাচ- সি.ই.বি.আর এর ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল-২০১৯ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গেল ২৬ ডিসেম্বর বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকা প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রির্সাচ- সি.ই.বি.আর। সংস্থাটির ‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল-২০১৯’ শীর্ষক প্রতিবেদনে ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তথ্য পর্যালোচনা করে মূল্যায়ন করা হয়েছে ১৯৩টি দেশের বার্ষিক অবস্থান।

সি.ই.বি.আর’এর এই দশম সংস্করণে দেখা যায়, দুই ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে এসেছে ৪১তম স্থানে। প্রতিবেদনে বলা হয়, ২০১৮ থেকে ২০৩৩ সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার গড়ে ৭ শতাংশ থাকতে পারে। সে হিসাবে ২০২৩ সালে ৩৬তম, ২০২৮ সালে ২৭তম আর ২০৩৩ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ উঠে আসবে ২৪তম স্থানে। বাংলাদেশের অর্থনীতির ভিত হিসেবে উল্লেখ করা হয়েছে তৈরি পোশাক শিল্প, প্রবাসীদের পাঠানো আয় আর কৃষিখাতকে।

এশিয়ার অন্যান্য দেশের উত্থানেরও আভাস দিয়েছে সংস্থাটি। ২০৩৩ সালে দক্ষিণ কোরিয়া ১০ম, ইন্দোনেশিয়া ১২, থাইল্যান্ড ২১, ফিলিপাইন ২২ ও মালয়েশিয়া উঠে আসবে ২৫তম স্থানে। এসময়ে, বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির দেশের তালিকায় যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে চীন উঠে আসবে ১ম স্থানে আর বর্তমানে ৫ম স্থানে থাকা ভারত হবে ৩য়, জাপান ৪র্থ ও জার্মানি চলে যাবে ৫ম স্থানে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর