,

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাকেশ রোশন

news-image

বিনোদন ডেস্ক : ক্যান্সারে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত চিত্রপরিচালক রাকেশ রোশন। ছেলে হৃত্বিক রোশানের বরাত দিয়ে এ খবর ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে হৃত্বিক জানিয়েছেন, ‘কয়েক সপ্তাহ আগে তাঁর বাবার প্রাথমিক স্টেজে ক্যানসার ধরা পড়েছে।’

জিমে বাবা-ছেলের মাসল দেখানো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হৃত্বিক। সেখানেই তিনি জানিয়েছেন, রাকেশ স্কুয়ামাস সেল কারসিনোমায় আক্রান্ত। এই ক্যানসারে গলার কোষে অনিয়ন্ত্রিত বৃদ্ধি হতে থাকে। রাকেশের অস্ত্রোপচারও করাতে হবে বলে জানিয়েছেন হৃত্বিক।

বলিউডের জন্য সময়টা একেবারে ভালো যাচ্ছে না৷ একের পর এক অভিনেতা অভিনেত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সোশ্যাল মিডিয়াতে আবেগমিশ্রিত দীর্ঘ পোস্ট করেন ‘কৃষ’ অভিনেতা৷ বাবার সঙ্গে জিম অনুশীলনের একটি ছবি পোস্ট করেন তিনি৷ লেখেন, কয়েক সপ্তাহ আগে বাবার গলায় ক্যানসারের প্রথম স্টেজ ধরা পড়ে৷ আজ তাঁর সার্জারি হওয়ার কথা৷ কিন্তু এদিনও জিমে যাওয়া ভোলেননি বাবা৷ তাঁর মনের জোর সাংঘাতিক৷ এরকম মনের জোর আর কারোর আছে কিনা জানা নেই৷ তাঁর মতো লিডার পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান৷ লাভ ইউ ড্যাড।

গত বছর ক্যানসারে আক্রান্ত হন অভিনেতা ইরফান খান৷ তারপর সোনালি বেন্দ্রে, নাসিফা আলি, তাহিরা কাশ্যপও এই একই রোগে ভোগার কথা স্বীকার করেন৷ অতি সম্প্রতি প্রবীণ বলিউড অভিনেতা ঋষি কাপুরের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর মেলে৷ চিকিৎসার জন্য সপরিবারে পাড়ি দেন আমেরিকা৷ যদিও এখন অবধি ঋষি কাপুরের অসুস্থতা নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে কাপুর পরিবার৷ কিন্তু সূত্রের খবর, তিনিও এই মারণ রোগে আক্রান্ত৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর