,

আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।তবে হঠাৎ করে পদত্যাগ করার কোনো কারণ দেখাননি তিনি।এ পদে ছয় বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন জিম।

বিবিসির খবরে বলা হয়েছে, জিম ইয়ং কিমের পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। আপাতত বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নে অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতবিরোধের মধ্যেই সোমবার বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে জিম ইয়ং কিমের পদত্যাগের এই ঘোষণা আসে।

২০১২ সালের জুলাই থেকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন জিম। ২০১৭ সালের ১ জুলাই থেকে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হন জিম। সে অনুযায়ী, ৫৯ বছর বয়সী জিমের এই দফার মেয়াদ ২০২২ সালে শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে যাচ্ছেন তিনি।

এক বিবৃতিতে জিম বলেছেন, বিশ্বব্যাংকের মতো একটি অসাধারণ প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারাটা তার জন্য অসামান্য সম্মানের ব্যাপার।

বিশ্ব থেকে মহামারি, দুর্ভিক্ষ, শরণার্থী সঙ্কট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কাজ করা বিশ্ব ব্যাংকের জন্য ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’ বলেও মন্তব্য করেছেন জিম ইয়ং কিম।
বিশ্বব্যাংক জানিয়েছে, জিম একটি ফার্মে যোগ দেবেন। তিনি উন্নয়নশীল দেশে অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর