,

প্রথমবারের মতো মঞ্চ নাটকের নিদের্শনায় স্বাগতা

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও দারুণ প্রশংসিত অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। এতদিন অন্যের নিদের্শনায় কাজ করছেন তিনি। তবে এবার তার নিদের্শনায় অভিনয় করবেন অন্যরা। প্রথমবারের মতো মঞ্চ নাটক নিদের্শনা করছেন এই অভিনেত্রী। নাম ‘খ্যাতির বিড়ম্বনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এতে অভিনয় করবেন ‘আনন্দম নাট্যম’-এর শিশুশিল্পীরা।

স্বাগতা বলেন, “আনন্দম নাট্যম’ নামে আমাদের একটা স্কুল আছে। স্কুলে গানের শাখাও আছে। এটা আমার বাবার হাতে গড়া। এর বয়স ৩৩ বছর। এ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণেই ‘খ্যাতির বিড়ম্বনা’ মঞ্চস্থ্য হবে। স্কুলের বর্ষপূর্তি উপলক্ষে নাটকটি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় জাদুঘরে প্রদর্শিত হবে।”

এদিকে, নাটকের শুটিংয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন স্বাগতা। বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এ তালিকায় আছে বিটিভিতে ‘লকেট’, এনটিভিতে ‘কাগজের ফুল’, দুরন্ত টিভিতে ‘ব তে বন্ধু’র হুটোপটি’ ইত্যাদি। এছাড়াও স্বাগতার উপস্থাপনায় বাংলাভিশনে প্রচার হচ্ছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘সোনালী দিনের রূপালী গল্প’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর