,

মন্ত্রী বানানোর শর্ত দিয়ে শরিকদের সঙ্গে আওয়ামী লীগ জোট করেনি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রী বানানোর শর্ত দিয়ে শরিকদের সঙ্গে আওয়ামী লীগ জোট করেনি বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভা গঠন নিয়ে ১৪ দলীয় জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। মন্ত্রী করতেই হবে এমন কোনো শর্ত দিয়ে জোট করা হয়নি। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।’

এ সময় নতুন মন্ত্রিসভায় সঠিক মানুষকে সঠিক জায়গা দেওয়া হয়েছে উল্লেখ করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার জন্য যথার্থ লোকই নির্বাচন করেছেন। সঠিক মানুষকে সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেবো এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করবো। প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হবে, যোগ-বিয়োগ হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পুরাতন মন্ত্রীদের অনেকের নতুন মন্ত্রিসভায় জায়গা না হওয়াটা ‘বাদ পড়া’ নয়। তাদের দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে মাত্র। বাদ পড়েছে এ কথা ঠিক না। দল এবং মন্ত্রিত্বের আলাদা আলাদা সত্ত্বা আছে। আমি মনে করি না বাদের পড়ার কোনো বিষয় আাছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর