,

তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে শ্রমিকদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা।

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধের চেষ্টা করছেন নীপা গার্মেন্টস, চৈতি গার্মেন্টস, ফ্লোরা ফ্যাশন, অ্যাপারেলস গার্মেন্টসসহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকেরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে গার্মেন্টসের সামনে বিক্ষোভের পর বিমানবন্দরের দিকে সড়ক অবরোধের চেষ্টা চালালে বাধা দেয় পুলিশ।

আজমপুর রেলক্রসিংয়ের কাছে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এর আগে বিক্ষুব্ধ শ্রমিকেরা নীপা গার্মেন্টসে আগুন লাগিয়ে দেন। চৈতি গার্মেন্টসের শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান থেকে গরম পানি ছোড়ে।

আশপাশের কয়েকটি গার্মেন্টসের কর্মীরা জসীমউদ্দিনের কাছে রাস্তায় বিক্ষোভ করছেন। আরেকটি দল আজমপুরে এক হওয়ার চেষ্টা করছে।

ঢাকা মহানগর পুলিশ উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, যেকোনো মূল্যেই হোক, রাস্তায় শ্রমিকদের নামতে দেওয়া হবে না। যান চলাচল স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার জন্য তাঁদের মহাসড়কে নামতে দেওয়া হবে না।

সরকার ঘোষিত কাঠামো পর্যালোচনা করে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে গত রোববার থেকে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। শ্রমিকদের বিক্ষোভের কারণে রোববার সকাল ৯টা থেকে পাঁচ ঘণ্টা বিমানবন্দর থেকে উত্তরা আজমপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর