,

জাতির জনকের প্রতিকৃতিতে মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

news-image

একাদশ সংসদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা।

ধানমন্ডি ৩২ নম্বরের আনুষ্ঠানিকতা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন নতুন মন্ত্রিসভার সদস্যরা।এর আগে সোমবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্য বিশিষ্ট নতন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। পরে রাষ্ট্রপতি আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর