,

কৃষকের দুই হাতের কবজি কেটে দিলো দুর্বৃত্তরা

news-image

খুলনা প্রতিনিধি : খুলনার রুপসা উপজেলায় এক কৃষকের দুই হাতের কবজি ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে রূপসা উপজেলার জাবুসা গ্রামে এ ঘটনা ঘটে।

জমি সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম শেখ (৬০) নামের ওই কৃষকের ওপর এ হামলার ঘটনা ঘটেঠে বলে জানায় পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।

এর আগে ২০১২ সালে একবার সাদ্দাম শেখকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় দায়ের করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সাদ্দাম শেখের ছেলে নাসিম শেখ জানান, তার বাবা ফজরের নামাজ শেষে রূপসা ব্রিজের নিচে চা পানের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর সাত থেকে আটজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা কুপিয়ে সাদ্দাম শেখের দুই হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং দুই পায়ের রগ কেটে দেন। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রূপসা থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।আমাদের সময়

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১