,

শপথ অনুষ্ঠানে যাননি এরশাদ-রওশন

news-image

ইউএনবি : বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাননি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ সোমবার বিকেলে বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাসহ মন্ত্রিসভার ৪৭ জন সদস্য শপথ গ্রহণ করেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরও শপথ অনুষ্ঠানে যোগ দেননি। তবে তার (জি এম কাদের) যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমনত্রনপত্র না পাওয়ায় যেতে পারেননি বলি জানান তিনি।

জি এম কাদের বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘অসুস্থ থাকার কারণে এরশাদ বঙ্গভবনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। আমাদের চেয়ারম্যান শনিবার রাত থেকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। তবে ম্যাডাম (রওশন) কী কারণে অনুষ্ঠানে যাননি, তা আমি জানি না।’

সিঙ্গাপুরে দির্ঘদিন চিকিৎসা শেষে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে দেশে ফেরা জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আগামী ১৮ জানুয়ারি চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর যেতে পারেন বলে জানান জি এম কাদের।

আগের মন্ত্রিসভার দুজন প্রতিমন্ত্রীসহ জাতীয় পার্টির কয়েকজন সিনিয়র নেতা জানান, তারা ব্যক্তিগত কারণে বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে যোগ দেননি।

জাতীয় পার্টির শীর্ষ নেতারা নতুন মন্ত্রিসভায় শপথ না নিলেও পার্টির এমপি ফখরুল ইমাম জানান, তিনিসহ দলের পাঁচজন সহকর্মী শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি দশম জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে এরশাদ ও রওশন উভয়ই যোগ দিয়েছিলেন। ওই মন্ত্রিসভায় তাদের পার্টির তিনজন সদস্য ছিল।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে পার্টির চেয়ারম্যান এরশাদ জানান, তার দল জাতীয় পার্টি এবার বিরোধী দলের ভূমিকা পালন করবে। তার এ সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে গত ৪ জানুয়ারি গণমধ্যমেও পাঠান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর