,

অর্থমন্ত্রী বললেন যত বেশি বিতর্ক থাকবে, তত আমার জন্য সুবিধা

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থ মন্ত্রণালয়ের নানা সিদ্ধান্তে বিতর্ক উঠলে সেটাকে ‘সুবিধায়’ রূপান্তরিত করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘যত বেশি বিতর্ক থাকবে, তত আমার জন্য সুবিধা। চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জগুলোকে অপরচুনিটিতে রূপান্তরিত করতে হবে।’

আজ সোমবার বঙ্গভবনে শপথ গ্রহণের পর মুস্তফা কামাল এসব কথা বলেন।

নতুন অর্থমন্ত্রী বলেন, ‘আমার চ্যালেঞ্জ হলো, বিতর্ক থাকা।’

গত পাঁচ বছর আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা মুস্তফা কামালকে এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার নতুন মন্ত্রী ও তাদের দপ্তর প্রকাশের পরপরই মুস্তফা কামাল বলেছিলেন, তিনি অর্থ মন্ত্রণালয়কে খোলনলচে বদলে দেবেন।

মুস্তফা কামাল বলেন, ‘যারা সফল, তারা চ্যালেঞ্জকে মোকাবেলা করে সফল হয়। যত বেশি চ্যালেঞ্জ আসবে, তত বেশি আমাদের সফলতা আসবে।’

এবারসহ চারবার কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুস্তফা কামাল। চার্টার্ড একাউনটেন্ট মুস্তফা কামালের ক্রীড়া সংগঠক হিসেবেই পরিচিতি বেশি। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে তিনি আইসিসির সভাপতিও নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর