,

কাদের জানালেন মন্ত্রিদের বাদ পড়ার কারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : গতবারের আওয়ামী লীগের জ্যেষ্ঠ অনেক মন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পায়নি। এর কারণ হিসেবে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের সরকারের মধ্যে দলটা হারিয়ে যাক, আমরা চাই না। সেখানে সরকার আর দলের যে আলাদা সত্তা আছে, সেটা রাখতে হলে রেসপন্সিবল লিডারদের একটা অংশকে দলের দায়িত্বে রাখতে হবে।’

কাদের বলেন, ‘দলীয় স্বার্থ বিবেচনায় আগের মন্ত্রিসভার অনেকেই নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাননি। তাদের নেতৃত্বে আমাদের দলকে আরও শক্তিশালী করতে চাই।’

আজ সোমবার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘শপথ নেওয়া মন্ত্রিপরিষদ সদস্যদের প্রধান চ্যালেঞ্জই হলো দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা। এটা বাস্তবায়নে আমরা ধাপে ধাপে কাজ করব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘পার্টির প্রেসিডেন্টের সাথে আলাপকালেই নতুন মন্ত্রিসভা যে বড় চমক হবে তা তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু আমি মনে করি, কেউ কিছু হারায়নি। কাউকে বাদ দেওয়া হয়নি, তবে দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।’

জোটের শরিকদের মন্ত্রিসভায় না রাখার বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘তাদের এমপিদের মন্ত্রিসভায় রাখা না হলেও ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ এবং আওয়ামী লীগের সাথে কাজ করবে। মন্ত্রিসভায় তাদের প্রতিনিধি না থাকায় আমাদের জোটে ভাঙন ধরেছে তা বলা যাবে না।’

এ সময় জাতীয় ঐক্যফ্রন্টকে উদ্দেশ করে কাদের বলেন, ‘আপনাদের নবনির্বাচিত এমপিদের সংসদে পাঠিয়ে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানান।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সোমবার টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেই সাথে তার নতুন মন্ত্রিসভার ৪৬ সদস্যও শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে বিকেলে সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী, ৩টা ৪৬ মিনিটে ২৪ মন্ত্রী, ৩টা ৫৩ মিনিটে ১৯ প্রতিমন্ত্রী ও ৩টা ৫৭ মিনিটে তিন উপমন্ত্রীকে শপথ পাঠ করান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর