,

শপথ নিলো মন্ত্রিসভা

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। আজ সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার ৪৭ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পড়ান রাষ্ট্রপতি। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী। শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো নতুন সরকার।মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টা ৩৯ মিনিটে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

এর আগে শপথ অনুষ্ঠানে আসা আগের মেয়াদের বিদায়ী মন্ত্রীরা প্রথম সারিতে বসেন। শপথ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টা ১৪ মিনিটে বঙ্গভবনে আসেন। বিকেল ৩টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দরবার হলে আসেন। এ সময় বিউগলে সুর বেজে ওঠে। এরপর ৩টা ৩৪ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর