,

এক নজরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ

news-image

নিউজ ডেস্ক : টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার সময় তার নামও জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এবার টেকনোক্র্যাট কোটায় দুইজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগে মোস্তফা জব্বার আগেও তারা একই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাই তাদের সম্পর্কে মানুষ আগে থেকেই অবগত। ফলে ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে। সবার মুখে মুখে প্রশ্ন কে এই শেখ মোহাম্মদ আবদুল্লাহ?

জানা গেছে, শেখ মোহাম্মদ আবদুল্লাহ কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। তার বাড়ি গোপালগঞ্জে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের আসনে উন্নয়নসহ নানা কাজের তদারকি করেন তিনি।
এছাড়া, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধান নির্বাচনী পরিচালনাকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শেখ আব্দুল্লাহ।

দলীয় সূত্র আরও জানায়, নির্বাচনের আগে হেফাজতে ইসলাম ও ইসলামী সংগঠনগুলোর সঙ্গে আওয়ামী লীগের সখ্য বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ। কওমি সনদের স্বীকৃতি নিয়েও তার কাজের প্রশংসা করেছে আলেম সমাজ।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর